• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে কর্মশালা।

আহসান হাবীব / ৯১ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে সংগঠন-মনোনীত চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) পদপ্রার্থীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ক্রীড়া ও যুব বিভাগের সভাপতি শামসুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌনাইছড়ি জামায়াতের আমীর কাজী জাহেদ ইমাম, ইউনিয়ন সেক্রেটারি সেলিম জিহাদী এবং সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম। এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সংগঠন-মনোনীত সকল (মেম্বার) পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় পরিচয় হলো তাঁর সততা, যোগ্যতা, ন্যায়পরায়ণতা ও জনসেবার মানসিকতা। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে হবে। প্রত্যেক প্রার্থীকে শৃঙ্খলা, সৌজন্য, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে গণসংযোগ পরিচালনার আহ্বান জানানো হয়।

এ সময় আরও বলা হয়, ভোটারদের কাছে সংগঠনের আদর্শ, উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরে গণমানুষের সমর্থন ও মূল্যবান ভোট অর্জনের জন্য নিরলসভাবে কাজ করতে হবে। নির্বাচনী প্রচারণায় আইন মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং জনগণের দোয়া, ভালোবাসা ও ভোটের মাধ্যমে বিজয় অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় উপস্থিত সকল মনোনীত চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা জনগণের সেবায় আত্মনিয়োগ, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd