• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার বান্দরবানে বন্যার্তদের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু আজ শুক্রবার পবিত্র মহরম ও ১৮ বানু হাশিম জুলুশ উদযাপন হয় মিরপুর মারকাজি ইমামবাড়া থেকে।

ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি

দ্বীপ চন্দ্র সরকার / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

​ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নেত্রকোনার বানুয়াপাড়া গ্রামের বাসিন্দা তিন মাস বয়সী ওই শিশুকে বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এর মাত্র আড়াই ঘণ্টা পর, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

​এই মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারানো শিশুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে।

​মমেক হাসপাতালের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ১৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে এই পর্যন্ত ৩ হাজার ১০৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ৯৪৭ জন শিশু।

​বর্তমানে হাসপাতালের ডেডিকেটেড হাম ওয়ার্ডে ৯০ জন শিশু ভর্তি রয়েছে এবং তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd