• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

বারহাট্টায় কালব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ সাইদুল ইসলাম / ৩৫৬ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বারহাট্টায় কালব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

দি-কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে (১৯ জুন) শুক্রবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম (রাসেল) এর সভাপতিত্বে ও বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালব এর ডিরেক্টর ছ অঞ্চল বৃহত্তর ময়মনসিংহ, পুলক দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ব্যবস্হাপক, কালব লিঃ নেত্রকোনা তোফায়েল আহম্মদ ও উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) পান্না আক্তার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, শিক্ষক আবুল কাশেম, ফারুক আহমেদ, আনিছুর রহমান আকন্দ, মোঃ শাহজাহান, শহীদুল ইসলাম ভাসানী, রিমন চক্রবর্তী, (সহ-সভাপতি কালব) বাহার উদ্দিন রতন, ডিরেক্টর আবুল কালাম, আয়েশা আক্তার, ট্রেজারার মিহির কুমার রায়সহ বিভিন্ন স্কুলের ঋণ গ্রহিতা শিক্ষক-কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd