• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার বান্দরবানে বন্যার্তদের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু আজ শুক্রবার পবিত্র মহরম ও ১৮ বানু হাশিম জুলুশ উদযাপন হয় মিরপুর মারকাজি ইমামবাড়া থেকে। ​নিঃশব্দ হাহাকার: এক অস্ফুট আর্তনাদ আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে কর্মশালা। বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে ‘মানবতার শেষ আশ্রয়’দুর্গম এলাকায় পৌঁছে উপহারসামগ্রী ও ত্রাণ বিতরণ

নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা

মো: সাইদুল ইসলাম / ২৬ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নেত্রকোণা সদর উপজেলায় নিজ বসতঘরে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিম পাড়া) গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাহফুল সদর উপজেলার দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১২টার দিকে রাতের খাবার খেয়ে মাহফুল নিজ ঘরে ঘুমাতে যান। আজ রোববার ভোর ৫টার দিকে তাঁর মা ঘুম থেকে উঠে মাহফুলের ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে টর্চলাইটের আলো ফেলতেই ছেলেকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন তিনি। পরে তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। ​খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

​এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd