বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে বামমা ব্যবসায়ীদের উদ্যোগে বাদল-হিরু পরিষদের এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) উক্ত মতবিনিময় সভা বামমার ভারপ্রাপ্ত সভাপতি দিলিপ কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে বাদল-হিরু পরিষদের গোলাপ ফুল প্রতীকের সভাপতি প্রার্থী আতিকুর রহমান বাদল।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বাদল বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, আধুনিক ও জবাব দিহিমূলক চেম্বার গঠন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাদল-হিরু পরিষদ কাজ করবে। তিনি নির্বাচনে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনারস প্রতীকের সহ-সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। তিনি বলেন, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর চেম্বার গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি পরিষদের প্রার্থীদের বিজয়ী করতে সকল ব্যবসায়ীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিশিষ্ঠ ব্যবসায়ী মুক্তার আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি প্রার্থী মামদুদুর রহমান শিপন, পরিচালক পদপ্রার্থী পরিমল চন্দ্র দাস, শামসুল হক বেনু, মতিউর রহমান, শফিকুল ইসলাম খোকন, আজিজার রহমান মিলটন, পরিচালক পদপ্রার্থী রাসেদুল ইসলাম, খন্দকার মেজবাহুল হক রন্টু, শাহিনুর ইসলাম সবুজ, এস এম নুরই আলম সিদ্দিকী পল্লব।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রাজেদুর রহমান রাজু, আসাদুল হক কাজল, সেলিম রেজা সানু, রাখু, আবু বক্কর সিদ্দিকসহ বাদল-হিরু পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভায় বক্তারা ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন চেম্বার নির্বাচনে বাদল-হিরু পরিষদের প্রার্থীদের বিজয়ী করতে সকল ব্যবসায়ীর ঐক্যবদ্ধ সমর্থন কামনা করেন। সভা শেষে উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে প্রার্থীরা সৌজন্য মতবিনিময় করেন এবং নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।