সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ মাগরিব জোড়আমতলের একটি কমিউনিটি সেন্টারে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং সোনাইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান এবং ৯টি ওয়ার্ডে সম্ভাব্য সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মোঃ নুরুল ইসলাম-এর নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ তাহের।
এছাড়া সদস্য পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়:
১নং ওয়ার্ড: রেজাউল করিম চৌধুরী
২নং ওয়ার্ড: সাহেদ মিয়া বদি
৩নং ওয়ার্ড: মোজাম্মেল হক
৪নং ওয়ার্ড: মোঃ মহিউদ্দিন
৫নং ওয়ার্ড: মাহবুব আলম
৬নং ওয়ার্ড: সালাউদ্দিন সবুজ
৭নং ওয়ার্ড: নুর উদ্দিন রিপন
৮নং ওয়ার্ড: মোঃ নুর উদ্দিন
৯নং ওয়ার্ড: আহসান হাবিব
ইউনিয়ন জামায়াতের আমীর কাজী জাহেদ ইমামের সভাপতিত্বে এবং সেক্রেটারি সেলিম জাহেদীর পরিচালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার।
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে যাচ্ছে। আমরা চাই সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করতে এবং অসহায়-নির্যাতিত মানুষের পাশে থেকে সহযোগিতা করতে। জামায়াতের প্রার্থীরা সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ। তারা বিজয়ী হলে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানাই।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ শামসুল হুদা, ছাত্র নেতা হাসান ইমাম, ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক মোনাদিন, মাওলানা আবদুল হালিম হেলালীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।