• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

দ্বীপ চন্দ্র সরকার / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

​ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে পেশাদার ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (২৯ জুলাই) রাতে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—বাগেরহাট জেলার শরণখোলার মনসুর আলী (৩৫) এবং ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা আব্দুল হামিদ (২৮), রনি মিয়া (৩০), জুয়েল (২৮), রমজান (১৯), জাহাঙ্গীর মিয়া (২৮), রিয়াজ (২৫) ও আনিস (২৮)।

ময়মনসিংহের অতিরিক্ত ​পুলিশ সুপার সূত্রে জানা যায়, নগরীর পাটগুদাম ব্রিজ, বলাশপুর, চর কালীবাড়ী এবং রেলওয়ে স্টেশন এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই এবং মাদকের অভিযোগে পূর্বেও একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ধারাবাহিক এই অভিযানের অংশ হিসেবে গত কয়েক দিনে মোট ৪০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। নগরবাসীর মনে স্বস্তি ফিরিয়ে আনতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এই যৌথ অভিযান ও নজরদারি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd