🖋️মো: সাইদুল ইসলাম
আমি ডুবে যাচ্ছি অন্ধকার এক অচেতনতার চোরাবালিতে, তুমি দেখছ নির্লিপ্ত ভঙ্গিতে।
অথচ একটু হাত বাড়ালেই আমাকে টেনে তুলতে পারতে।
পারতে চোরাবালিতে আঁটকে শ্বাসরুদ্ধকর না হওয়া থেকে বাঁচিয়ে আনতে, তুমি তা করনি, শুধু মাত্র নিজেকে প্রমাণ করতে তুমি আমাকে ভালোবাসনি!
এতটুকু কথা রাখতে তুমি আমাকে বিসর্জন দিলে
কী? আশ্চর্য হই আমি আমি তোমাতেই আটকে যাই!
আমার কন্ঠরোধ হয় তোমার নামে।
পৃথিবীতে হয়ত এটাই সত্যি যা কিছু অসম্ভব তা পেতেই মানুষের চেষ্টা, আরাধনা।
মানুষ দুঃখ পুষতে ভালো কেন বাসে বর্ণ?
মানুষ কী অমরত্ব এভাবেই পায় কারও হৃদয়ের বলি দিয়ে?
আমি আজ যেন মৃত আমার অনুভূতি গুলো দেখো কেমন নিস্তেজ। সত্যি নিস্তেজ কী না কখন দেখবে বর্ণ?
আমি যখন বর্ণহীন পোশাকে কর্পূরের সুগন্ধ বাতাসে ছড়িয়ে দেব?
তখন কী তোমার অনুশোচনা হবে?
তখন কী তোমার আকাশ; তারায় তারায় সে রাতে সুসজ্জিত হয়ে আমার লেখা সবকটা অক্ষরের বেদনা তোমায় জানাবে?
সেদিন কী তোমার হাতের কলমটা টুপ করে মনের অজান্তে একটু কেঁপে উঠবে?
সেদিন কী তোমার দুচোখে আমার চোখ দুটি হেসে বলবে ভালোবাসি?
না কী সেদিনও মুখ ফিরিয়ে থাকবে?
আমি অধিকার আদায় করতেই পারিনা জানো’ত অভিমানি।
অভিমান বুঝলে তা ভাঙানোর ইচ্ছেটা হলোনা।
বেশ’ত তোমার অমরত্বের নেশা!
আমার বিরহ আকা সখ হলো নাহয় এ বেলা!
বর্ণ সবকথা রঙ হারাল। কী লিখব এখন।
আকাশটা যে এখন ভীষণ কালো।