• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

বিশ্ব মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে সীতাকুণ্ডে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

আহসান হাবীব, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো / ১৮৫ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বিশ্ব মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সীতাকুণ্ড উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে একটি মাদকবিরোধী র‍্যালি অনুষ্টিত হয়

র‍্যালিটি সীতাকুণ্ড উত্তর বাজারস্থ বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন প্রধান অতিথি জনাব আনোয়ার ছিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর জনাব মুহাম্মাদ তাহের।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনে জামায়াত মনোনীত মেম্বার, কাউন্সিলর ও চেয়ারম্যান প্রার্থীবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন। বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে জনসাধারণ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান এবং মাদক নির্মূলে জনগণ ও প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

র‍্যালিতে যুব সমাজের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd