• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১

মো: সাইদুল ইসলাম / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৈহাটি বাজারে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালক আকিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার নৈহাটি বাজার থেকে তাকে সিএনজি ভর্তি টায়ারসহ আকিকুলকে গ্রেফতার করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এসময় সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

চালক আকিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে। পেশায় তিনি অটোরিকশার চালক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিকুল পুলিশকে জানান, মধ্যনগরের ইটখলা এলাকা থেকে এক অপরিচিত ব্যক্তি দুটি ভাড়ায় চালিত অটোরিকশার মাধ্যমে টায়ারগুলো নেত্রকোনার এক ব্যবসায়ীর কাছে পাঠাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, জব্দ করা টায়ারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অটোরিকশার চালক আকিকুলসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে এ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd