বিনোদিনী
🖋️দ্বীপ চন্দ্র সরকার
নিভৃত চোখের জল,
ব্যথার ছলছল।
বিনোদিনী নাম তার,
অসহ্য এক ভার।
আলোর আড়ালে থাকা,
যন্ত্রণায় একা একা।
বুকের গহীন কোণে,
নিঃশব্দে অশ্রু বুনে।
সবার ভিড়েও দূর,
বিষণ্ণ সেই সুর।
অভিমান জমে আছে,
মানুষের ভিড় কাছে।
একটু স্নেহের আশা,
ভাঙ্গা এক ভালোবাসা।
বিনোদিনী নামখানি,
শুধু চোখের পানি।