• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

পথিক

মো: সাইদুল ইসলাম / ২৮৬ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

পথিক

মো. সাইদুল ইসলাম

তুমি যদি কখনো জানতে পারো
আমি তোমার খুব অচেনা হই
আমি সেদিন অধীর আগ্রহে বলবো
তুমি বহু দূরে চলে যাও,
তুমি? তুমি সেখানে ই যাও –
যেখানে আমার কোনো অস্তিত্ব নেই,
তুমি সেখানেই ফির –
যে পথে কোনো বিন্দু পরিমাণ অভিযোগ নেই।

আমি সেদিন খুব আর্তন করে বলবো
তুমি এক প্রকার হারিয়ে যাও,
তুমি হারিয়ে যাও আমার অচেনা পথে,
আর তোমার খুব করে চলে যাও চেনা পথে।

তুমি নিজের মতো করে বেঁচে থাকো
আমার ছায়া পথ ছেড়ে –
এতে আমার কোনো প্রকার অভিযোগ নেই,
কারণ তুমি ত বাঁচবে
তোমার ত বেঁচে থাকার মূল উৎস।

আমি ত এক প্রকার বৃষ্টি
এই আসি যায় এটাই আমার ধর্ম।
সেদিন কোনো চাওয়া পাওয়ার নয়
শুধু আমার জন্য আমার অচেনা শহর ঘিরে
থাকবো খুব আপন করে।

হয় সেদিন গল্প লিখবো বহু দূর থেকে
অনুভবে, কারণ দূরত্ব থেকেই গল্প লেখা যায়
কাছে থেকে নয়?
সেদিন আমার খুব করে চাওয়ার
অভিযোগ গুলো আমাকে আপন করে নিভে
ক্লান্ত হয়ে শিশির বিন্দু ছুঁয়ে দেখবো,
আমিও কি পারবো ক্লান্ত দেহ নিয়ে শিশিরবিন্দু ছুঁয়তে
কারণ সেদিন ত ক্লান্ত একান্ত ভাবে
নাকি রুদ্র উঠলে মিলিয়ে যাব!

সেদিন তোমাকে সুন্দর একটা জিনিস উপহার দিব
আমি আমার অচেনা গন্তব্যের উদ্দেশে রওনা হবো
সেটাই হবে তোমার জীবনে সবচেয়ে বড় উপহার।

আমি চাই আমার উপহার পেয়ে
তুমি যেন না কাঁধো।

আমি সেদিন থেকে একটা ধূসর কিনে নেব
নিজেকে আটকিয়ে রাখার জন্য
আমার বিশ্বাস আমার সেই ধূসর কিনা আমার সাথে বেইমানি করবে না।
সেদিন যোগ্য মানুষগুলো আমার দিকে তাকিয়ে যেন আফসোস করে
আফসোস এই জন্যই করে যে মানুষটা আজ ধূসরে যাচ্ছে।
এ ধূসর দিনগুলো যেন একদিন তার বুকেও আঘাত আনবে
তবে অভাবে আমার জীবন যেন হাহাকার করতে থাকে
এর জন্যই বলবো সেদিন তুমি দূরে চলে যাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd