বিনোদিনী

🖋️দ্বীপ চন্দ্র সরকার 

​নিভৃত চোখের জল,

ব্যথার ছলছল।

বিনোদিনী নাম তার,

অসহ্য এক ভার।

​আলোর আড়ালে থাকা,

যন্ত্রণায় একা একা।

বুকের গহীন কোণে,

নিঃশব্দে অশ্রু বুনে।

​সবার ভিড়েও দূর,

বিষণ্ণ সেই সুর।

অভিমান জমে আছে,

মানুষের ভিড় কাছে।

​একটু স্নেহের আশা,

ভাঙ্গা এক ভালোবাসা।

বিনোদিনী নামখানি,

শুধু চোখের পানি।