মহানগরের ১৭নং ওয়ার্ডকে মাদক, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার লক্ষ্যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় এলাকায় ১৭নং ওয়ার্ডের সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম এর উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু, সাধারণ সম্পাদক স্বাধীন, তৃণমূল দলের সভাপতি আব্দুল বারী, বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, ১৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ১৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল, ধর্মীয় সম্পাদক সিরাজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজকে মাদক, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন এবং প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।