ভোরের কুয়াশা মাখা চায়ের টেবিল থেকে শুরু করে গোধূলিলগ্নের তপ্ত চাতাল— কুষ্টিয়া সদর উপজেলার সর্বত্রই এখন একটাই গুঞ্জন, কার হাতে উঠছে আগামী দিনের নেতৃত্ব? নির্বাচনী হাওয়া লেগেছে পদ্মা-গড়াই বিধৌত এই জনপদে। আসন্ন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের লড়াইয়ে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও, এক ভিন্নধর্মী প্রচার কৌশল এবং জনসম্পৃক্ততায় সম্পূর্ণ ‘অন্যরকম’ এক আবহ তৈরি করেছেন তরুণ ও কর্মঠ নেতা মোহাম্মদ শহিদুজ্জামান শিপন। তিনি এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।
স্থানীয় সাধারণ ভোটারদের মতে, এবারের নির্বাচন কেবল জয়-পরাজয়ের নয়, এটি কুষ্টিয়া সদরের উন্নয়নের রূপরেখা বদলানোর লড়াই। আর এই লড়াইয়ে চিরাচরিত রাজনৈতিক প্রচারণার বাইরে গিয়ে সাধারণ মানুষের ঘরের লোক হয়ে উঠেছেন মোহাম্মদ শহিদুজ্জামান শিপন।
উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের অলিগলিতে এখন মোহাম্মদ শহিদুজ্জামান শিপন-এর ব্যানার ও পোস্টার শোভা পাচ্ছে। তবে তার প্রচারণার মূল শক্তি কোনো কৃত্রিম জাকজমক নয়, বরং তার সাধারণ জীবনযাপন এবং মানুষের বিপদে-আপদে পাশে থাকার পুরোনো অভ্যাস। তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ ভোটার— সবার মাঝেই তাকে নিয়ে তৈরি হয়েছে এক পজিটিভ উন্মাদনা। স্থানীয় চায়ের দোকানে বসা এক প্রবীণ ভোটার জানান, “আমরা এমন একজন নেতা চাই যাকে ডাকলেই পাওয়া যায়। শিপন সেই ভরসার নাম। চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহিদুজ্জামান শিপন কেবল ভোট চাচ্ছেন না, তিনি ভোটারদের কাছে তুলে ধরছেন কুষ্টিয়া সদর উপজেলাকে একটি আধুনিক, স্মার্ট এবং মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার সুনির্দিষ্ট পরিকল্পনা। শিক্ষা, স্বাস্থ্য এবং গ্রামীণ অবকাঠামোর আমল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নিরলসভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
নির্বাচনী মাঠের এই ‘অন্যরকম’ হাওয়া নিয়ে মোহাম্মদ শহিদুজ্জামান শিপন বলেন, “আমি পদের জন্য নয়, কুষ্টিয়া সদর উপজেলার সর্বস্তরের মানুষের সেবক হতে চাই। অবহেলিত জনপদের উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করাই আমার মূল লক্ষ্য। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তবে কুষ্টিয়া সদর উপজেলা হবে সারা দেশের মধ্যে একটি অন্যতম আধুনিক ও স্বনির্ভর উপজেলা।”
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, সমীকরণ ততই স্পষ্ট হচ্ছে। ভোটারদের নীরব সমর্থন এবং মাঠপর্যায়ের অভূতপূর্ব সাড়া দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবারের কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ শহিদুজ্জামান শিপন এক বড় চমক দেখাতে যাচ্ছেন এবং তিনি জনপ্রিয়তার শীর্ষস্থানে রয়েছেন। এখন দেখার বিষয়, ব্যালট বিপ্লবের মাধ্যমে কুষ্টিয়া সদরের সাধারণ মানুষ তাদের এই প্রিয় নেতাকে কতটা আপন করে নেন।