• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

শিলাইদহের উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে চষে বেড়াচ্ছেন তরুণ নেতা আসাদুল হক ওহিদুল জোয়ার্দ্দার

সুমন শেখ / ৩০০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

শিলাইদহের উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে চষে বেড়াচ্ছেন তরুণ নেতা আসাদুল হক ওহিদুল জোয়ার্দ্দার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এবারের নির্বাচনে শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন রাজপথের লড়াকু তরুণ নেতা আসাদুল হক ওহিদুল জোয়ার্দ্দার। তিনি একাধারে ঢাকা মহানগর উত্তর যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন, পাশাপাশি দায়িত্ব পালন করছেন জিয়া নাগরিক সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে। নিজ জন্মমাটির টানে তিনি কুমারখালী উপজেলা বিএনপির অন্তর্গত শিলাইদাহ ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবেও এলাকার মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন।
নির্বাচনের হাওয়া বইতে শুরু করার পর থেকেই শিলাইদহ ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা ও হাটে-বাজারে ক্লান্তিহীন গণসংযোগ করে যাচ্ছেন ওহিদুল জোয়ার্দ্দার। তরুণ এই নেতার আগমনকে কেন্দ্র করে সাধারণ ভোটার ও স্থানীয় যুবসমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। স্থানীয় ভোটারদের মতে, শিলাইদহ একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এখানে একজন সৎ, যোগ্য এবং আধুনিক মনমানসিকতার তরুণ নেতৃত্ব প্রয়োজন, যিনি এলাকার দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং সামাজিক সমস্যার সমাধান করতে পারবেন। সেই জায়গায় আসাদুল হক ওহিদুল জোয়ার্দ্দার জনগণের প্রথম পছন্দে পরিণত হয়েছেন। চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল হক ওহিদুল জোয়ার্দ্দার বলেন, “শিলাইদহ আমার নাড়ির বন্ধন। কেন্দ্র ও মহানগরের রাজনীতিতে যুক্ত থাকলেও আমার মন পড়ে থাকে আমার ইউনিয়নবাসীর কাছে। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং শিলাইদহকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, “শহীদ জিয়ার রহমানের আদর্শ বুকে ধারণ করে আমি আজীবন জনগণের সেবক হয়ে থাকতে চাই। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্যই আমার এই নির্বাচনী লড়াই। শিলাইদহ ইউনিয়ন ও কুমারখালী উপজেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, ওহিদুল জোয়ার্দ্দার একজন পরীক্ষিত এবং ত্যাগী নেতা। মাঠপর্যায়ে তার রয়েছে বিশাল কর্মীসমর্থক। সাধারণ মানুষ ও তরুণ প্রজন্ম তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে উন্মুখ হয়ে আছে। একটি আধুনিক, বৈষম্যহীন এবং পর্যটনবান্ধব শিলাইদহ ইউনিয়ন গড়তে আসাদুল হক ওহিদুল জোয়ার্দ্দারের কোনো বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd