• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

চমক জাগানো লড়াই: মেম্বার থেকে এবার সরাসরি চেয়ারম্যান পদে রুশিয়া

সুমন শেখ / ২২৬ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

চমক জাগানো লড়াই: মেম্বার থেকে এবার সরাসরি চেয়ারম্যান পদে রুশিয়া

আসন্ন ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চায়ের কাপে ঝড় উঠেছে। এবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন খাজানগর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের রানিং মেম্বার রুশিয়া খাতুন। সাধারণ মেম্বার বা সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে তিনি এবার সরাসরি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় ঘোষণা দিয়েছেন। একজন নারী নেত্রীর এমন সাহসী সিদ্ধান্ত পুরো সদর উপজেলার রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। রুশিয়া মেম্বার কেবল নিজ এলাকায় কাজের মাধ্যমেই জনপ্রিয় হননি, তার সাংগঠনিক দক্ষতা দেশজুড়ে সমাদৃত। মহিলা সম্পাদিকা, মেম্বার এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটি-র মতো গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি সারা দেশের জনপ্রতিনিধিদের অধিকার আদায়ে কাজ করছেন। এবার নিজ ইউনিয়ন বটতৈলের চালিকাশক্তি হতে চান তিনি। খাজানগর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে বিগত দিনগুলোতে সবসময় পাশে ছিলেন রুশিয়া মেম্বার। স্থানীয় ভোটারদের মতে, “রুশিয়া মেম্বার সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুখ থাকেন। তিনি চেয়ারম্যান হলে বটতৈল ইউনিয়ন একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়নে পরিণত হবে। সাধারণত গ্রামীণ নির্বাচনে পুরুষ প্রার্থীদের আধিপত্য বেশি দেখা যায়। তবে কেন্দ্রীয় কমিটির নেত্রী ও রানিং মেম্বার রাশিয়ার এই আগমনে সমীকরণ অনেকনটাই বদলে গেছে। ভোটারদের বড় একটি অংশ, বিশেষ করে নারী ভোটাররা তার এই সাহসী উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। অবহেলিত মানুষের পাশে থাকা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই রাশিয়ার মূল লক্ষ্য বলে তার সমর্থকরা জানিয়েছেন। বটতৈল ইউনিয়নের নির্বাচনী মাঠের এই নতুন ও ভিন্ন রূপ শেষ পর্যন্ত ভোটের বাক্সে কী চমক দেখায়, এখন সেটাই দেখার অপেক্ষায় কুষ্টিয়াবাসী!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd