• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. জয়নাল আবেদীন

সুমন শেখ / ২৬৩ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. জয়নাল আবেদীন

আসন্ন কুষ্টিয়া জেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যন্ত অঞ্চলে বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের মুখে মুখে এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামী দিনের উপজেলা চেয়ারম্যান। এই নির্বাচনী রেসে সাধারণ মানুষের ভালোবাসা ও প্রতিশ্রুতি নিয়ে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন কুষ্টিয়া জেলা চাল-কল মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ জয়নাল আবেদীন। গণমানুষের নেতা হাজী মোঃ জয়নাল আবেদিন প্রধান
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় ব্যবসায়ী এবং সাধারণ ভোটারদের সাথে নিয়মিত মতবিনিময় করছেন তিনি। ক্লিন ইমেজের এই প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। ভোটাররা বলছেন, একজন সফল ব্যবসায়ী নেতা হিসেবে তিনি যেভাবে চাল-কল মালিক সমিতিকে নেতৃত্ব দিয়েছেন, তেমনি উপজেলা পরিষদের হাল ধরলে এলাকার উন্নয়ন হবে। সফল নেতৃত্ব ও সামাজিক ইমেজ সাধারণ সম্পাদক, চাল-কল মালিক সমিতি, কুষ্টিয়া।
মূল লক্ষ্য: কুষ্টিয়া সদর উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্মার্ট মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা।দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে অর্জন করেছেন গভীর আস্থা। প্রচারকালে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জয়নাল আবেদীন বলেন, আমি পদের লোভে নয়, কুষ্টিয়া সদর উপজেলার সর্বস্তরের মানুষের সেবা করতে নির্বাচনে নেমেছি। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং অবহেলিত এলাকার অবকাঠামোগত উন্নয়নই আমার মূল লক্ষ্য। জনগণের রায় পেলে আমি সদর উপজেলাকে একটি আদর্শ ও জবাবদিহিমূলক পরিষদ হিসেবে উপহার দেব। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, হাজী মোঃ জয়নাল আবেদীনের পক্ষে সাধারণ ভোটার, ব্যবসায়ী সমাজ ও যুবসমাজের জোয়ার তত তীব্র হচ্ছে। এলাকার সচেতন মহল মনে করছেন, সততা ও যোগ্যতার বিচারে এবারের নির্বাচনে তিনি অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd