• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার বান্দরবানে বন্যার্তদের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু আজ শুক্রবার পবিত্র মহরম ও ১৮ বানু হাশিম জুলুশ উদযাপন হয় মিরপুর মারকাজি ইমামবাড়া থেকে। ​নিঃশব্দ হাহাকার: এক অস্ফুট আর্তনাদ আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে কর্মশালা। বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে ‘মানবতার শেষ আশ্রয়’দুর্গম এলাকায় পৌঁছে উপহারসামগ্রী ও ত্রাণ বিতরণ

পোস্টারের ভিড়ে নয়, জনগণের হৃদয়ে জায়গা চান সাবেক ছাত্রনেতা রাশেদ

সুমন শেখ / ১৬৪ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

পোস্টারের ভিড়ে নয়, জনগণের হৃদয়ে জায়গা চান সাবেক ছাত্রনেতা রাশেদ

সুমন শেখ,
বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার ১৫নং কাঞ্চনপুর ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন আগামী দিনের কাণ্ডারি। তবে প্রথাগত প্রচারণার বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী ও জনমুখী এক ব্যতিক্রমী সাড়া ফেলেছেন কাঞ্চনপুর ইউনিয়নের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ)।সাধারণত নির্বাচনের হাওয়া লাগলেই প্রার্থীরা ব্যানার-পোস্টারে এলাকা ছেয়ে ফেলেন। কিন্তু কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক এই তুখোড় ছাত্রনেতা হাঁটছেন উল্টো পথে। তিনি বিশ্বাস করেন, দেওয়ালের পোস্টার নয়, বরং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের হৃদয়ে নাম লেখানোই আসল রাজনীতি।তৃণমূলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ) ছাত্রজীবন থেকেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার। কাঞ্চনপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার মাধ্যমে তিনি ইতোমধ্যে তরুণ সমাজ ও মুরব্বিদের মাঝে এক নতুন আশার আলো সঞ্চার করেছেন। নির্বাচনী ভাবনা নিয়ে জানতে চাইলে মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ) বলেন, “আমি কাঞ্চনপুর ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত এবং বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়াই আমার মূল লক্ষ্য। দল যদি আমাকে সমর্থন দেয়, তবে কাঞ্চনপুরের আপামর জনসাধারণকে সাথে নিয়ে আমি একটি ঐতিহাসিক পরিবর্তন উপহার দেব।”স্থানীয় সচেতন মহল মনে করছেন, পরিচ্ছন্ন ভাবমূর্তি, রাজনৈতিক দূরদর্শিতা এবং তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তার কারণে ১৫নং কাঞ্চনপুর ইউনিয়নে বিএনপি’র মনোনয়ন দৌড়ে এবং সাধারণ ভোটারদের পছন্দের তালিকায় অনেকটাই এগিয়ে রয়েছেন সাবেক এই ছাত্রনেতা। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে কাঞ্চনপুরবাসী তাদের এই প্রিয় মুখকে কত বড় বিজয়ের মালা পরিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd