ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় কাইল্লা রুবেল নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং তদন্ত-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ ও প্রাথমিকভাবে ঘটনার রহস্য উদঘাটনের কাজ তদারকি করেন।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।