আদিতমারী:লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শাহিনা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শাহিনা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় দুর্গাপুর ছাবেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
পুলিশ জানায়, ঘরের ভেতর মরদেহটি দেখতে পেয়ে পরিবার ও স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।