• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জাককানইবিতে নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ: হাতেনাতে আটক ৬ কিশোর

দ্বীপ চন্দ্র সরকার / ১৩৪ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ত্রিশাল:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের সময় ছয় বহিরাগত কিশোরকে আটক করেছে শিক্ষার্থীরা। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনের পুকুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা সবাই ত্রিশাল উপজেলার বাসিন্দা এবং দশম শ্রেণির শিক্ষার্থী। তারা হলো—তাজুল, মোস্তাকিম, আরিফিন, ফয়সাল, জাহিদ হাসান জনি ও লিওন।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আসন্ন নাট্যোৎসব উপলক্ষে মহড়ায় ব্যস্ত ছিলেন। এ সময় ঘোরাঘুরির আড়ালে ওই কিশোরেরা সেখানে অবস্থান নেয় এবং গোপনে ভিডিও ধারণ শুরু করে। বিষয়টি নজরে এলে শিক্ষার্থীরা তাদের হাতেনাতে আটক করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল জানান, ‘আমরা যখন মহড়ায় ব্যস্ত ছিলাম, তখন সন্দেহজনকভাবে তাদের নড়াচড়া আমাদের নজর কাড়ে। ভিডিও ধারণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা তাদের আটক করি। তারা ভয় পেয়ে দ্রুত ভিডিওটি ডিলিট করে দেয়। তবে আমরা হাল না ছেড়ে তাদের মোবাইলের ‘Recently Deleted’ ফোল্ডার চেক করি এবং সেখানে সেই আপত্তিকর ফুটেজটি পেয়ে যাই। প্রযুক্তির এই সহজলভ্যতায় তারা পার পেয়ে যেতে চেয়েছিল।’

আটকের পর অভিযুক্তরা বিভিন্ন অজুহাত দাঁড় করানোর চেষ্টা করে। কেউ দাবি করে তারা শুধু ঘুরতে এসেছিল, আবার কেউ বলে ভুলবশত রেকর্ডিং চালু হয়ে গিয়েছিল। তবে তাদের এই দাবি ভিত্তিহীন প্রমাণিত হয়।

​বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহাবুবুর রহমান জনি জানান, ‘অভিযুক্তদের মোবাইল ফোনে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে ঘটনাটির পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন।’
​ক্যাম্পাসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd