• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার বান্দরবানে বন্যার্তদের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু আজ শুক্রবার পবিত্র মহরম ও ১৮ বানু হাশিম জুলুশ উদযাপন হয় মিরপুর মারকাজি ইমামবাড়া থেকে। ​নিঃশব্দ হাহাকার: এক অস্ফুট আর্তনাদ আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে কর্মশালা। বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে ‘মানবতার শেষ আশ্রয়’দুর্গম এলাকায় পৌঁছে উপহারসামগ্রী ও ত্রাণ বিতরণ

নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

মো: সাইদুল ইসলাম / ৫১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোণা পৌরশহরে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে মুহিদ খান রিফাত (২২) নামে এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। তিনি মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে এবং ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে পৌরশহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় হাওড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মামা লিলু মড়ল জানান, ঈদের ছুটিতে নয়, পোশাক কারখানা থেকে ছুটি নিয়ে হাওড় এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন রিফাত। ভোরের দিকে তার মোবাইল ফোনে যোগাযোগ করা না গেলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পারেন, ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, ট্রেনের চাকায় কাটা পড়ার পর মুহিদ খান রিফাত ছিটকে রেললাইনের পাশের একটি ডোবায় পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

নেত্রকোণা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আকমল বলেন, মরদেহ ঘটনাস্থলেই রাখা হয়েছে। বিষয়টি রেলপুলিশকে জানানো হয়েছে। তাদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা রেলপুলিশ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd