চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার শেষ আশ্রয়’। সম্প্রতি সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করা হয়।
বন্যার পানিতে বিচ্ছিন্ন হয়ে পড়া দুর্গম এলাকায় স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে কোমরসমান পানি পেরিয়ে অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেন জরুরি খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপহার। দুর্যোগের এই কঠিন সময়ে সংগঠনটির এমন মানবিক উদ্যোগ বন্যাদুর্গত মানুষের মাঝে স্বস্তি ও আশার আলো জাগিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার সেবাই তাদের মূল লক্ষ্য। তাই যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতা করাকে তারা নিজেদের সামাজিক দায়িত্ব হিসেবে মনে করেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে ‘মানবতার শেষ আশ্রয়’-এর এই সহায়তা তাদের জন্য অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেন। মানবিক এই উদ্যোগের জন্য এলাকাবাসী সংগঠনটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।