• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন

মোঃ মালিকুল আজিম (ইসমাইল) / ১৯৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন সড়ক ও গলিতে মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। কোথাও হাঁটুসমান, আবার কোথাও হাঁটুর ওপরে পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা। সোমবার সকালে আকস্মিক ভারী বর্ষণের পর এলাকার বিভিন্ন সড়কে পানি জমে যায়। পানি নিষ্কাশনের ধীরগতির কারণে দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা স্থায়ী হয়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সরেজমিনে দেখা যায়, সড়কে জমে থাকা পানির মধ্যে দিয়ে রিকশা, ভ্যান ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক দোকানপাট ও বাসাবাড়িতে পানি প্রবেশ করায় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলের বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা হওয়া সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হওয়া অত্যন্ত হতাশাজনক। তারা বলছেন, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনের অকার্যকারিতা এবং অপরিকল্পিত নগর ব্যবস্থাপনাই এ সমস্যার প্রধান কারণ।

একাধিক বাসিন্দা জানান, বর্ষা মৌসুম এলেই একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের সময়মতো গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয়। এছাড়া সড়কে জমে থাকা পানির কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। নাগরিকরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন। তাদের মতে, আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত না করা গেলে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ ধরনের দুর্ভোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd