• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি রতন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ।

মোঃ দুলাল সরকার / ১৯৭ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি রতন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ।

মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ প্রতিনিধি

গতকালকের ঘূর্ণিঝড়ে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বড় বড় গাছপালা উপড়ে গিয়ে বৈদ্যুতিক তার ও খুঁটির ওপর পড়ে। এতে প্রায় ১০ থেকে ১২টি বিদ্যুতের খুঁটি ভেঙে যায় এবং এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়। বুধবার (১০ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাউশিয়া এলাকার ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ সময় গজারিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে এমপি রতন ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বিএনপির গজারিয়া উপজেলার সকল নেতা-কর্মীকেও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।এ সময় গজারিয়া জোনাল অফিসের ডি জি এম আশরাফুল আলম উপস্থিত ছিলেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ খুঁটি ও তার মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে এবং এলাকাবাসীকে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সুবিধার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্ষয়ক্ষতি পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd