• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

​রাজস্ব আদায়ে সাফল্য: ময়মনসিংহ সদর ভূমি অফিসে এক বছরে আয় ১৫ কোটি ৮০ লাখ টাকা

দ্বীপ চন্দ্র সরকার, বার্তা সম্পাদক / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ময়মনসিংহ:সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং ডিজিটাল কার্যক্রমের কার্যকর সমন্বয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিস। ২০২৫-২০২৬ অর্থবছরে দপ্তরটি বিভিন্ন খাত থেকে প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা সরকারি রাজস্ব আদায় করে রেকর্ড গড়েছে।

সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা-এর গতিশীল নেতৃত্ব এবং নিরলস তদারকির ফলে ভূমি অফিসের সামগ্রিক কার্যক্রমে এসেছে ইতিবাচক এই পরিবর্তন।

​উপজেলা ভূমি অফিস সূত্রে পাওয়া তথ্যমতে, বিদায়ী ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। রাজস্ব আদায়ের এই বিশাল অংকের মধ্যে সিংহভাগ এসেছে ভূমি উন্নয়ন কর থেকে, যা মোট ১৩ কোটি ৭ লাখ ২৮ হাজার ৪৬২ টাকা। এছাড়া ডিজিটাল সেবার প্রসারের ফলে অনলাইনে নামজারি ফি বাবদ ২ কোটি ৬২ লাখ ৯ হাজার ১৭০ টাকা আদায় হয়েছে। পাশাপাশি ডিপি লিজ মানি থেকে ৫ লাখ ১ হাজার ৯৬৪ টাকা, মিউটেশন নবায়ন ফি বাবদ ১ লাখ ৭৫ হাজার ১৫৬ টাকা এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা সরকারি রাজস্ব অর্জিত হয়েছে।

​এই সাফল্যের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা বলেন, জনগণের আন্তরিক সহযোগিতা এবং সচেতনতাই আমাদের এই অর্জনকে সম্ভব করেছে। আমরা শুরু থেকেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছি, যার প্রতিফলন এই রাজস্ব আয়ের মাধ্যমে ফুটে উঠেছে।

​ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, ভূমি সেবা এখন মানুষের হাতের নাগালে। ডিজিটাল সেবার পরিধি আরও বাড়ানো এবং নিয়মিত তদারকি অব্যাহত রাখার মাধ্যমে ভূমি সংক্রান্ত সব জটিলতা নিরসন করে ভবিষ্যতে আরও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এছাড়া ভূমি অফিসের এই অভাবনীয় সাফল্যে ময়মনসিংহ সদর উপজেলার সকল ভূমি মালিক, সেবাগ্রহীতা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। জনবান্ধব এই কর্মতৎপরতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ময়মনসিংহ সদর ভূমি অফিস নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd