• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

হোসাইনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

নিজস্ব প্রতিবেদক / ২০৪ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

হোসাইনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

নিজস্ব প্রতিবেদক

বুকের ওপর ডান হাত রেখে মাথা নত। চারপাশজুড়ে শুধু শোকের উচ্চারণ—‘ইয়া হোসাইন, ইয়া হোসাইন’। কালো পোশাকে হাজারো মানুষের সেই মাতমে শুক্রবার সকাল পুরান ঢাকার বাংলাদেশ হোসাইনি কাশিদ ইমামবাড়া থেকে শুরু হয়েছে পবিত্র আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল।

শুক্রবার ১০ মহররম। সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত। হিজরি ৬১ সনের এই দিনে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা শাহাদাতবরণ করেন। তাঁদের স্মরণে শুক্রবার সকাল ১০ টায়, বাংলাদেশ হোসাইনি কাশিদ ইমামবাড়া থেকে মিছিলটি বের হয়।

মিছিলে অংশ নিয়েছেন দেশের শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। শোকের প্রতীক হিসেবে অধিকাংশের পরনে আছে কালো পোশাক। অনেকের হাতে ছিল নিশান, আলম, দুলদুল ঘোড়ার প্রতীক, পাঞ্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে অংশগ্রহণকারীরা বুক চাপড়ে মাতম করেন এবং ‘ইয়া হোসাইন’ ধ্বনিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

তাজিয়া মিছিলে অংশ নিতে মিরপুর থেকে এসেছেন বাংলাদেশ হোসাইনি কাশিদ ইমামবাড়া প্রধান খলিফা মোঃ রিয়াজ উদ্দিন বাদশা (মানিক) । তিনি দৈনিক বাংলার দিগন্ত’কে বলেন, ‘কারবালার প্রান্তরে এই দিনেই ইমাম হোসাইন (রা.) ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। ইসলামের ইতিহাসে এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তাই আজ আমাদের জন্য শোকের দিন, দুঃখের দিন, মাতমের দিন।’

প্রতিবছর পরিবারের সদস্যদের নিয়ে তাজিয়া মিছিলে অংশ নেন বাংলাদেশ হোসাইনি কাশিদ ইমামবাড়া প্রধান খলিফা মোঃ রিয়াজ উদ্দিন বাদশা (মানিক)। এবারও এসেছেন তাঁরা। সঙ্গে ছিল তাঁর ছোট সন্তানেরাও। তিনি বলেন, ‘কারবালার ইতিহাস নতুন প্রজন্মকে জানাতেই তাদের নিয়ে এসেছি। সন্তানদের প্রকৃত ইতিহাস জানাতে চাই। সচেতন রাখতে চাই।’

ইমামবাড়া থেকে যাত্রা করে মিছিলটি বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্স ল্যাব, জিগাতলা হয়ে ধানমন্ডি লেকে যাবে। সেখানে প্রতীকী তাজিয়া বিসর্জনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হবে।

বাংলাদেশ হোসাইনি কাশিদ ইমামবাড়া ছাড়াও রাজধানীতে প্রায় ৩০টি ছোট-বড় ইমামবাড়া রয়েছে। মহররম উপলক্ষে এসব ইমামবাড়াতেও পৃথক তাজিয়া মিছিল, মজলিশ ও অন্যান্য ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে বড় কাটারা ইমামবাড়া, মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন ইমামবাড়া, পুরানা পল্টন ইমামবাড়া ও মগবাজার ইমামবাড়ায়ও দিনব্যাপী কর্মসূচি রয়েছে।

তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে মিছিলের সামনে ও পেছনে সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd