• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার বান্দরবানে বন্যার্তদের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু আজ শুক্রবার পবিত্র মহরম ও ১৮ বানু হাশিম জুলুশ উদযাপন হয় মিরপুর মারকাজি ইমামবাড়া থেকে। ​নিঃশব্দ হাহাকার: এক অস্ফুট আর্তনাদ আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে কর্মশালা। বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে ‘মানবতার শেষ আশ্রয়’দুর্গম এলাকায় পৌঁছে উপহারসামগ্রী ও ত্রাণ বিতরণ

ফেনীর লালপোল বেদে পল্লী পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি / ৯১ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেনীতে মাদক ব্যবসার অন্যতম স্থান হিসেবে পরিচিত শহরের দক্ষিণ মেরুর লালপোল বেদে পল্লী পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মনিরা হক। সোমবার দুপুরে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে নিয়ে এলাকাটি পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন লালপোল এলাকার সরকারি খাস জমিতে গড়ে উঠেছে এই বেদে পল্লী। সুনির্দিষ্টভাবে কোনো একক মালিকানাধীন বা পরিমাপকৃত জায়গার দলিল না থাকলেও প্রায় দুই যুগ ধরে এই স্থানে বেদে সম্প্রদায়ের প্রায় ১০০টি পরিবার বসবাস করে আসছে। এই পরিবারগুলোকে অন্য কোনো সুবিধাজনক স্থানে সরিয়ে পুনর্বাসন করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মূলত এই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতেই প্রশাসনের কর্মকর্তারা এলাকাটি পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার, পৌরসভার সার্ভেয়ার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd