লেখক-দ্বীপ চন্দ্র সরকার
সময়ের স্রোতে মুছে যায় কত নাম, স্মৃতির পাতায় ধুলো জমে,
কিন্তু কিছু মানুষ প্রদীপের মতো জ্বলে থাকেন স্বমহিমায়, অকুতোভয় ক্রমে।
ময়মনসিংহের আকাশ-বাতাস আজও তাঁকে খোঁজে গভীর আবেগে,
যাঁর নাম উচ্চারণে আজও অন্যায় থমকে দাঁড়ায় দ্বিধাহীন বেগে।
মুক্তিযুদ্ধের রণাঙ্গনে ছিলেন তিনি ইস্পাত-কঠিন এক অকুতোভয় প্রাণ,
সহজ-সরল মানুষ হয়েও রেখে গেছেন দেশপ্রেমের অমলিন অম্লান।
অধ্যক্ষ পরিচয়ে গড়েছেন মানুষ, জ্ঞানের আলোয় রাঙিয়েছেন পথ,
শিক্ষা আর রাজনীতিতে রেখে গেছেন এক অনন্য সত্যের রথ।
আপসহীন ছিল যাঁর প্রতিটি পদক্ষেপ, নীতি আর আদর্শে অটল,
জনগণের তরে নিবেদিত প্রাণ, যেন অসীম গভীরতার এক জল।
বঙ্গবন্ধুর আদর্শে গড়া এক অজেয় সৈন্য, লড়াকু এক নাম,
বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান—ইতিহাসে খোদাই করা এক সম্মান।
তিনি নেই আজ, কিন্তু রয়ে গেছে তাঁর রেখে যাওয়া সাহসের সুর,
তাঁর আদর্শে আজও তারুণ্য খোঁজে সাফল্যের দিগন্ত সুদূর।
হে অবিসংবাদিত নেতা, আপনি আমাদের স্মৃতির মণিকোঠায় রবেন চিরদিন,
আপনার ঋণ শোধ করা অসম্ভব, জাতি আপনাকে জানাই সশ্রদ্ধ বিনম্র ঋণ।