• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

হযরত শাহ মোহসিন আউলিয়া (রহ.)-এর বার্ষিক ওরশ শনিবার।

নিজস্ব প্রতিবেদক / ৭৯ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

হযরত শাহ মোহসিন আউলিয়া (রহ.)-এর বার্ষিক ওরশ শনিবার।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকার মাজার প্রাঙ্গণে মহান আধ্যাত্মিক সাধক হযরত শাহ মোহসিন আউলিয়া (রহ.)-এর বার্ষিক ওরশ আগামী শনিবার (২০ জুন) অনুষ্ঠিত হবে।

ওরশকে ঘিরে ইতোমধ্যে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবার ওরশে দেশ-বিদেশ থেকে প্রায় পাঁচ লাখেরও বেশি ভক্ত-অনুরাগীর সমাগম ঘটবে বলে আশা করছে মাজার পরিচালনা কমিটি।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাজার পরিচালনা কমিটির যুগ্ম মুতাওয়াল্লি আলহাজ এস এম ফজলুল করিম, এম এম জহিরুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।

বক্তারা জানান, প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় ওরশ অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল, জিকির-আযকার, জিয়ারত, কাওয়ালি ও ভক্তিমূলক গানের আসর, ফাতেহা, বিশেষ মোনাজাত এবং তবারুক বিতরণের আয়োজন করা হয়েছে।

মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে ভক্তদের সার্বিক সেবায় শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সহযোগিতায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাজার পরিচালনা কমিটির যুগ্ম মুতাওয়াল্লি এম এম জহিরুল ইসলাম বলেন, প্রতি বছর দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আশেক-ভক্ত দরবার শরিফে উপস্থিত হন। ওরশকে কেন্দ্র করে বটতলী, রুস্তমহাট ও আশপাশের এলাকায় ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও ঐতিহ্যবাহী মেলা বসে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ওরশ উপলক্ষে আনোয়ারা থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশও দায়িত্ব পালন করবে। এ ছাড়া যানজট নিরসন ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা মাঠে থাকবেন।

এদিকে ওরশকে ঘিরে বটতলী, রুস্তমহাটসহ আশপাশের এলাকায় সাজসাজ রব পড়ে গেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসতে শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd