• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল

জিহাদ কাজী, বগুড়া জেলা প্রতিনিধি / ১৭১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

বগুড়া মহানগর শাখার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পরিমল প্রসাদ রাজ এবং সাধারণ সম্পাদক হিসেবে সুজিত জয় সওয়াল নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বগুড়া মহানগরে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য, সম্প্রীতি ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত সভাপতি পরিমল প্রসাদ রাজ ও সাধারণ সম্পাদক সুজিত জয় সওয়াল সকলের সহযোগিতা কামনা করে বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তারা নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের অধিকার, ঐতিহ্য ও ধর্মীয় উৎসবসমূহ সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সফলতা কামনা করেছেন বগুড়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd