• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ফেনীতে ‘হিযবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবিতে সেমিনার

জাহিদ হাসান চৌধুরী / ২০৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেনীতে ‘হিযবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবিতে সেমিনার

ফেনীতে ‘হেযবুত তওহীদ’ নামক সংগঠনের ঈমান-আক্বিদা বিধ্বংসী কর্মকাণ্ডের প্রতিবাদে ও সংগঠনটি নিষিদ্ধের দাবিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন বৃহস্পতিবার বিকেলে ফেনী শহরের দাউদপুর এলাকার এম্বিয়েন্স রেস্টুরেন্ট কনভেনশন হলে ‘বাতিল প্রতিরোধ আন্দোলন, ফেনী’র উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

‘হিযবুত তাওহীদ নামক সংগঠনের ঈমান-আক্বিদা বিধ্বংসী কার্যকলাপ নিষিদ্ধে আমাদের করণীয়’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মুমিনুল হক জাদিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মুফতী ইউসুফ কাসেমী।

সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতী লুৎফর রহমান ফরায়েজী, মুফতী রিজওয়ান রফিকী, মুফতী রেজাউল করিম আবরার ও মুফতী শামসুদ্দোহা আশরাফী এই ভ্রান্ত সংগঠনের বিভিন্ন বিভ্রান্তিকর মতবাদ ও কর্মকাণ্ডের ওপর তথ্যভিত্তিক আলোচনা করেন। এ সময় ফেনী জেলার শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, হিযবুত তাওহীদ ইসলামের নাম ব্যবহার করে ধর্মের নামে মূলত অধর্মের প্রচার চালাচ্ছে। তাওহীদের দোহাই দিয়ে মুসলমানদের মূল আক্বিদা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ইসলামের মনগড়া ব্যাখ্যার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ঈমানহারা করা হচ্ছে। বক্তারা আরও অভিযোগ করেন, এই সংগঠনটি নাস্তিক্যবাদী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এটি সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি পারস্পরিক ধর্মীয় সম্পর্ক এবং পারিবারিক বন্ধন ধ্বংস করছে। আল্লাহ তায়ালা ও মহানবী (সা.)-এর সুন্নাহ নিয়ে তারা মিথ্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

সবশেষে, জননিরাপত্তা ও ধর্মীয় শৃঙ্খলা রক্ষায় অবিলম্বে হিযবুত তাওহীদের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের বয়কট করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। এছাড়া সংগঠনের অপতৎপরতা রুখতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd