• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার বান্দরবানে বন্যার্তদের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু আজ শুক্রবার পবিত্র মহরম ও ১৮ বানু হাশিম জুলুশ উদযাপন হয় মিরপুর মারকাজি ইমামবাড়া থেকে। ​নিঃশব্দ হাহাকার: এক অস্ফুট আর্তনাদ আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে কর্মশালা। বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে ‘মানবতার শেষ আশ্রয়’দুর্গম এলাকায় পৌঁছে উপহারসামগ্রী ও ত্রাণ বিতরণ

খুলনায় মসজিদে ফজরের নামাজের সময় গুলি।

আক্তার হোসেন বাবলু খুলনা জেলা প্রতিনিধি। / ১২৯ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

খুলনায় মসজিদে ফজরের নামাজের সময় গুলি।

খুলনা নগরীর দৌলতপুর বিএল কলেজ রোডের বিদ্যুৎ অফিস জামে মসজিদের ভেতর ফজরের নামাজের সময় গুলির ঘটনা ঘটেছে। গুলিতে লোকমান নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ফজরের নামাজের সময় দুর্বৃত্তরা মসজিদের ভেতর লোকমানকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। মসজিদের ভেতর নামাজরত অবস্থায় এমন হামলায় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd