• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা: বগুড়ায় আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ

জিহাদ কাজী / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়া উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে আকিজ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড আকিজ পাইপস। তাদের ব্যতিক্রমধর্মী আয়োজন ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার বগুড়ার আশরাফুন্নেছা খেলার মাঠে পৌঁছেছে আকিজ পাইপসের সুসজ্জিত ক্যারাভ্যান। এ উপলক্ষে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই আয়োজনের মূল আকর্ষণ এর ব্যতিক্রমী খেলার নিয়ম। প্রচলিত ফুটবলের মতো পা দিয়ে নয়, বরং আকিজ পাইপ দিয়ে তৈরি বিশেষ প্ল্যাটফর্মে মুখের ফুঁয়ের মাধ্যমে বল নিয়ন্ত্রণ করে প্রতিপক্ষের গোলপোস্টে পৌঁছে দিতে হয়। মজাদার ও সহজ এই খেলায় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

আকিজ পাইপসের স্থানীয় প্রতিনিধি জানান, “আকিজ পাইপস সবসময় উদ্ভাবনী চিন্তা ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ সেই সৃজনশীল উদ্যোগেরই একটি অংশ। বগুড়ার মানুষ যেভাবে এই আয়োজনকে সাদরে গ্রহণ করেছেন, তাতে আমরা আনন্দিত।”

তিনি আরও বলেন, এই ক্যারাভ্যান ক্যাম্পেইনের লক্ষ্য হলো ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের গভীর আবেগকে সম্মান জানিয়ে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা। খেলার পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বিনোদন এবং আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।

আয়োজকদের মতে, বাংলাদেশে ফুটবল শুধু একটি জনপ্রিয় খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। সেই আবেগকে আরও প্রাণবন্ত করে তুলতেই আকিজ পাইপস দেশব্যাপী ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’-এর মতো ভিন্নধর্মী আয়োজন নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd