আদিতমারী:লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শাহিনা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামে এই ঘটনা ঘটে।

‎নিহত শাহিনা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় দুর্গাপুর ছাবেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।

‎পুলিশ জানায়, ঘরের ভেতর মরদেহটি দেখতে পেয়ে পরিবার ও স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।