• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার বান্দরবানে বন্যার্তদের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু আজ শুক্রবার পবিত্র মহরম ও ১৮ বানু হাশিম জুলুশ উদযাপন হয় মিরপুর মারকাজি ইমামবাড়া থেকে। ​নিঃশব্দ হাহাকার: এক অস্ফুট আর্তনাদ আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে কর্মশালা। বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে ‘মানবতার শেষ আশ্রয়’দুর্গম এলাকায় পৌঁছে উপহারসামগ্রী ও ত্রাণ বিতরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে লোমহর্ষক ঘটনা: স্বামীকে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

দ্বীপ চন্দ্র সরকার, বার্তা সম্পাদক / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক গৃহবধূকে নিজ ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার পাগলা থানা এলাকার কুরচাই গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগীর স্বামী জানান, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে তিনি স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় মুখ বাঁধা অবস্থায় একদল দুর্বৃত্ত অতর্কিতে তার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে ফেলা হয়।

​তিনি অভিযোগ করেন, এসময় তার স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে বাড়ি থেকে বাইরে নিয়ে যায়। পরে বাড়ি থেকে অদূরে একটি নির্জন স্থানে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ ঘটনায় বুধবার সকালে ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে ৮ জনকে আসামি করে পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান:

​”ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd