• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার বান্দরবানে বন্যার্তদের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু আজ শুক্রবার পবিত্র মহরম ও ১৮ বানু হাশিম জুলুশ উদযাপন হয় মিরপুর মারকাজি ইমামবাড়া থেকে। ​নিঃশব্দ হাহাকার: এক অস্ফুট আর্তনাদ আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে কর্মশালা। বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে ‘মানবতার শেষ আশ্রয়’দুর্গম এলাকায় পৌঁছে উপহারসামগ্রী ও ত্রাণ বিতরণ

আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক কল্যাণ অনুদান বিতরণ।

জিহাদ কাজী, বগুড়া জেলা প্রতিনিধি / ৫৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

বগুড়ায় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকের পরিবার, পঙ্গু শ্রমিক, শ্রমিকের কন্যার বিবাহ এবং মৃত শ্রমিকদের জিয়ারতের জন্য এককালীন নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) বেলা ১১টায় শহরের চারমাথা ভবের বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেল মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতোয়ার রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), বগুড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হামিদুর হক চৌধুরী হিরু,সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতি, মোঃ আব্দুল ওয়াদুদ, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল,মোঃ সরকার মুকুল, সভাপতি বগুড়া জেলা ট্র্যাঙ্ক লরি ও কাভার্ডভ্যান মালিক সমিতি।

অনুষ্ঠানে মৃত ৩০ জন শ্রমিকের পরিবারের মাঝে ৪০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এছাড়া ২০ জন পঙ্গু শ্রমিককে ১০ হাজার টাকা করে, ১২ জন শ্রমিকের কন্যার বিবাহ উপলক্ষে ৫ হাজার টাকা করে এবং মৃত শ্রমিকদের জিয়ারতের জন্য ৬০ জনকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

বক্তারা বলেন, শ্রমিকদের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শ্রমিকদের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং তাদের পরিবারের আর্থিক সহায়তা নিশ্চিত করার মাধ্যমে সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিন্টু খান, কার্যকরী সভাপতি ইজান আলী, সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম ,দপ্তর সম্পাদক আতাউর রহমান,ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন,নির্বাহী সদস্য শাহ জামালসহ সকল শ্রমিক নেতা, পরিবহন মালিক প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুদানপ্রাপ্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd