• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার বান্দরবানে বন্যার্তদের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু আজ শুক্রবার পবিত্র মহরম ও ১৮ বানু হাশিম জুলুশ উদযাপন হয় মিরপুর মারকাজি ইমামবাড়া থেকে। ​নিঃশব্দ হাহাকার: এক অস্ফুট আর্তনাদ আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে কর্মশালা। বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে ‘মানবতার শেষ আশ্রয়’দুর্গম এলাকায় পৌঁছে উপহারসামগ্রী ও ত্রাণ বিতরণ

ফেনীতে ইসলামী যুব আন্দোলনে’র উদ্যোগে বিনামূল্যে বৃক্ষবিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত

জাহিদ হাসান চৌধুরী / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে বৃক্ষবিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে পালন করা হয়

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী এর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আতাউল্লাহ কবির ভূঁইয়া এর ব্যবস্থাপনায় ১৫ জুলাই’২৬ইং বুধবার বিকেল ৩ টায় বিনামূল্যে বৃক্ষবিতরণ ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবমুক্ত বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম শামীম, জেলা আইন ও মানবাধিকার সম্পাদক ও পৌর যুব আন্দোলনের সভাপতি হাফেজ মঞ্জুর আলম, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী সম্পাদক হাফেজ মাওলানা জুনায়েদ আহমাদ ও মোঃ শরিফুল ইসলাম প্রমূখ।

জেলা সভাপতি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, এবং জনকল্যাণমূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । হযরত আনাস (রাযি:) থেকে বর্ণিত রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , যদি নিশ্চিত ভাবে জানো যে কেয়ামত এসে গেছে অথচ হাতে একটি বৃক্ষের চারা থাকে আগে তা রোপন করো।
( বুখারী, মসনাদে আহমাদ ৩/১৮৩ আদাবুল মুফরাত ৪৭৯) তিনি আরো বলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠা লগ্ন থেকে দ্বীনি, সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম করতেছি এবং ভবিষ্যতেও ইসলাম দেশ, মানবতার কাজে আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd