• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার বান্দরবানে বন্যার্তদের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু আজ শুক্রবার পবিত্র মহরম ও ১৮ বানু হাশিম জুলুশ উদযাপন হয় মিরপুর মারকাজি ইমামবাড়া থেকে। ​নিঃশব্দ হাহাকার: এক অস্ফুট আর্তনাদ আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে কর্মশালা। বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে ‘মানবতার শেষ আশ্রয়’দুর্গম এলাকায় পৌঁছে উপহারসামগ্রী ও ত্রাণ বিতরণ

নেত্রকোনার পূর্বধলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ কাটার অভিযোগ

মো: সাইদুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রতিনিধি / ১৯৮ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচটি গাছ নিয়মবহির্ভূতভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান খানের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. ওবায়দুর রহমান সেলিম।

অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের পশ্চিম পাশে থাকা চারটি রেইনট্রি ও একটি মেহগনি গাছ সরকারি অনুমোদন ও বিধি-বিধান অনুসরণ না করে কেটে ফেলা হয়েছে। অভিযোগকারী মো. ওবায়দুর রহমান সেলিম ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান খান বলেন, “বিদ্যালয়ের জমিদাতা আসাদুজ্জামান তার মোট ৩৬ শতাংশ জমির মধ্যে ৩৩ শতাংশ বিদ্যালয়ের নামে দান করেছেন। অবশিষ্ট ৩ শতাংশ জমিতে তিনি নিজ উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচর্যা করেন। পরবর্তীতে ২০১৮ সালে তিনি ওই গাছগুলো বিক্রি করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক হিসেবে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, “গাছ কাটার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd