• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

জিহাদ কাজী / ১৪৮ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বগুড়ায় সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী লাভলী আক্তার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লাভলী আক্তার দাবি করেন, তার স্বামী আব্দুল খালেকের বিরুদ্ধে ৯ জুন ২০২৬ তারিখে মালয়েশিয়ায় এক সহকর্মীর লকার থেকে ১ লাখ ৩৬ হাজার ৫০৫ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ ৯৫ হাজার ১৫০ টাকা) নিয়ে পালিয়ে যাওয়ার যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, তার স্বামী ৫ জানুয়ারি ২০২৬ বাংলাদেশে আসেন এবং ১ জুলাই ২০২৬ মালয়েশিয়ায় ফিরে যান। ফলে ৯ জুন তিনি মালয়েশিয়ায় নয়, বগুড়ার শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া মধ্যপাড়ায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ দাবির পক্ষে তিনি পাসপোর্টে থাকা ইমিগ্রেশন সিল এবং স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্যের কথা উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, অভিযোগকারী আবুল কালামের সঙ্গে আব্দুল খালেক প্রায় এক বছর আগে একই কোম্পানিতে কর্মরত ছিলেন। এদিকে অভিযোগকারীর ভাই হোসেন আলী গত ২০ জুন ২০২৬ শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অভিযোগে উল্লেখিত সময়ে আব্দুল খালেক বাংলাদেশেই অবস্থান করছিলেন।

সংবাদ সম্মেলনে লাভলী আক্তার বাংলাদেশ সরকার ও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তিনি বলেন, তদন্তে তার স্বামী দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারী আবুল কালামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd