চট্টগ্রাম:সামাজিক, শিক্ষা, মানবকল্যাণ ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃছায়া ট্রাস্ট-এর উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পূর্ব দক্ষিণ ঘোড়ামরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (বাদ জুমা) সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে, পাক্কা মসজিদ ও IIUC সংলগ্ন পূর্ব দক্ষিণ ঘোড়ামরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতৃছায়া ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা এম আলাউদ্দিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ ইউনুস, প্রোগ্রাম ম্যানেজার আলেয়া বেগম সাথি, প্রোগ্রাম অফিসার মোঃ সৈয়দ রাসেল, চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর মোঃ ইকবাল হোসেন শিবলু, আজীবন সদস্য মোঃ ফয়েজ আহমেদ, ছাত্রকল্যাণ সম্পাদক ফাহিমা আক্তার নশি, আজীবন সদস্য মোঃ শহীদুল ইসলাম, পূর্ব ভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন, পূর্ব দক্ষিণ ঘোড়ামরা গ্রাম কমিটির সদস্য মোঃ তারেক হোসেন, পূর্ব দক্ষিণ ঘোড়ামরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আলাউদ্দিন, মোঃ সারেক, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
সূত্র: মাতৃছায়া ট্রাস্ট, সীতাকুণ্ড, চট্টগ্রাম।