• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার বান্দরবানে বন্যার্তদের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু আজ শুক্রবার পবিত্র মহরম ও ১৮ বানু হাশিম জুলুশ উদযাপন হয় মিরপুর মারকাজি ইমামবাড়া থেকে। ​নিঃশব্দ হাহাকার: এক অস্ফুট আর্তনাদ আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে কর্মশালা। বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে ‘মানবতার শেষ আশ্রয়’দুর্গম এলাকায় পৌঁছে উপহারসামগ্রী ও ত্রাণ বিতরণ

বারহাট্টায় পুলিশের অভিযানে হিরোইন সহ যুবক গ্রেপ্তার

মো: সাইদুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রতিনিধি / ১৮২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বারহাট্টা:নেত্রকোনা বারহাট্টায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক গ্রাম হিরোইন সহ মো. সবুজ আলম (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবুজ আলম উপজেলার চিরাম ইউনিয়নের চাট্টা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে।

মঙ্গলবার (৩০ জুন) প্রেফতারকৃত যুবককে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে। এরআগে, গতকাল (সোমবার) রাতে উপজেলার আসমা বাজারের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করে বারহাট্টা থানা পুলিশ।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোপালপুর বাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী ললিতার কাছ থেকে হেরোইন ক্রয় করে মোটরসাইকেল যোগে সবুজ আলম আসমা বাজারের দিকে যাচ্ছে। খবর পেয়ে পুলিশের একটি দল আসমা ব্রিজের দক্ষিণ পাশে অবস্থান নেয়। পরে মোটরসাইকেলসহ সবুজকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০ হাজার টাকা মূল্যের এক গ্রাম হেরোইন জব্দ করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, গ্রেপ্তারকৃত সবুজের বিরুদ্ধে ইতোপূর্বেই তিনটি এবং ললিতার বিরুদ্ধে নয়টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। আজ (মঙ্গলবার) তাকে মদক মামলায় জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বারহাট্টা থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd