• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও যান চলাচল বন্ধ মদনে ইয়াবাসহ যুবক আটক, মূল হোতা পলাতক গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ‘মানবতার শেষ আশ্রয়’ বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ ময়মনসিংহে হামের উপসর্গ থামছেই না: মমেক হাসপাতালে আরও এক শিশুর প্রাণহানি ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার নেত্রকোণায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে, প্রতারণার মামলায় কলমাকান্দার জুয়েল ওরফে নয়ন গ্রেপ্তার বাউফলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোডের উদ্বোধন কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

বগুড়ায় মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জিহাদ কাজী,বগুড়া প্রতিনিধি  / ২০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বগুড়ায় স্কুল অব জার্নালিজম-এর উদ্যোগে মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল ৩টায় শহরের কলোনিস্থ শাহ অলিউল্লাহ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী। উদ্বোধক ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলার সাবেক আমীর হামিদুল হক আযাদ, জেলা শাখার নায়েবে আমীর আব্দুল হাকিম, বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. শামীম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, দৈনিক সাতমাথার সাবেক নির্বাহী সম্পাদক আব্দুল ওহাব এবং শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শহীদুল ইসলামসহ বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরররা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব জার্নালিজম-এর নির্বাহী পরিচালক ও সাংবাদিক এফ. শাহজাহান তিনি মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির প্রয়োজনীয়তা, দক্ষতা উন্নয়ন, অডিও-ভিডিও সম্পাদনা, স্ক্রিপ্ট রাইটিং, কনটেন্ট নির্মাণে প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট প্রচারের কৌশল নিয়ে আলোচনা করেন।

এ সময় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে সাংবাদিকতা ও গণমাধ্যমে মাল্টিমিডিয়া কনটেন্টের গুরুত্ব দিন দিন বাড়ছে। এ বাস্তবতায় দক্ষ কনটেন্ট নির্মাতা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd