আদিতমারীতে নিখোঁজ শিশু নন্দিনীর লাশ ভুট্টা ক্ষেতে বস্তাবন্দি উদ্ধার
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় নিখোঁজ শিশু নন্দিনীর (৭) নিথর দেহ বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে, আজ মঙ্গলবার (১৬ জুন ) উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতূলির ফলিমারী গ্রামে।
জানা গেছে, গতকাল সোমবার (১৫ জুন) বিকাল ৩টায় ফলিমারী গ্রাম থেকে নিখোঁজ হয় ছোট্ট নন্দিনী। তারপর থেকে আর কোনো খোঁজ না মিলেও আজ নিথর দেহ মিলল পরিজনের কাছে।
এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একটি নিষ্পাপ শিশুর এমন করুণ পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নন্দীনির অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
নন্দীনির শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানাই। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, তিনি যেন ছোট্ট নন্দীনিকে শান্তিতে রাখেন এবং তার পরিবারকে এই অসহনীয় শোক সহ্য করার শক্তি দান করেন।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।