আক্তার হোসেন বাবলু
খুলনা জেলা প্রতিনিধি
খুলনা অঞ্চলের বন্ধ পাটকলগুলোর লিজ প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য ও বিএনপির নেতা আজিজুল বারী হেলাল। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনস্বার্থ নিশ্চিত না হলে লিজ কার্যক্রম নিয়ে জনমনে আরও প্রশ্ন সৃষ্টি হতে পারে।
সংসদে আলোচনার সময় আজিজুল বারী হেলাল বলেন, খুলনার ঐতিহ্যবাহী পাটশিল্প একসময় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বর্তমানে অনেক পাটকল বন্ধ হয়ে রয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্পদ, জমি ও অবকাঠামো ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তিনি লিজ প্রদানের ক্ষেত্রে কী নীতিমালা অনুসরণ করা হয়েছে, কারা সুবিধাভোগী হয়েছেন এবং রাষ্ট্র কতটুকু আর্থিক সুবিধা পাচ্ছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানান।
তিনি আরও বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের সম্পদ জনগণের সম্পদ। তাই কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা অস্বচ্ছতার অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত। লিজ প্রক্রিয়ায় প্রতিযোগিতামূলক দরপত্র, যোগ্যতা যাচাই এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সংসদে আলোচনার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নীতিমালা অনুসরণ করেই লিজ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে লিজপ্রাপ্ত প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের কথাও উল্লেখ করা হয়।
এদিকে খুলনার ব্যবসায়ী, শ্রমিক প্রতিনিধি এবং স্থানীয় নাগরিক সমাজের একটি অংশ মনে করছে, বন্ধ পাটকলগুলো পুনরায় উৎপাদনমুখী কার্যক্রমে ফিরিয়ে আনা গেলে কর্মসংস্থান হবে পাটকলের বেকার শ্রমিকদের