কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন ভোটারদের মাঝে নতুন চমক চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাঃ মাহবুব আলম।
সুমন শেখ,
বিশেষ প্রতিনিধ কুষ্টিয়া।
আসন্ন কুষ্টিয়া জেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বইছে ভিন্ন রূপী এক উৎসবমুখর হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন হাজী মোহাঃ মাহবুব আলম। তিনি কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
এবারের সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের মধ্যে এক ভিন্ন ধাচের সচেতনতা ও পরিবর্তনকামী মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। চিরাচরিত নির্বাচনী প্রচারণার বাইরে গিয়ে হাজী মোহাঃ মাহবুব আলমের গণসংযোগের নতুন ও মার্জিত রূপ সাধারণ ভোটারদের মন জয় করছে। তিনি কোনো বিশাল আনুষ্ঠানিকতা নয়, বরং সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে সরাসরি তাদের সুখ-দুঃখের কথা শুনছেন।
এলাকাবাসীর মতে, হাজী মোহাঃ মাহবুব আলম একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব ব্যক্তিত্ব। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলে তিনি অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে তরুণ সমাজ ও প্রবীণদের মাঝে এক নতুন আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
আজ এক নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাঃ মাহবুব আলম বলেন, “আমি শুধু পদের জন্য নয়, কুষ্টিয়া সদর উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্বাবলম্বী মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সাধারণ মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করাই আমার মূল লক্ষ্য। ভোটাররা যদি আমাকে সুযোগ দেন, তবে সদরের প্রতিটি প্রান্তে উন্নয়নের ভিন্ন রূপ দৃশ্যমান হবে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে এবারের সমীকরণ একেবারেই ভিন্ন। আর এই ভিন্ন রূপী নির্বাচনী মাঠে হাজী মোহাঃ মাহবুব আলমের সৎ ও দূরদর্শী নেতৃত্ব সাধারণ মানুষের পছন্দের তালিকায় প্রথম সারিতে অবস্থান করছে। কুষ্টিয়াবাসী এখন অপেক্ষা করছে এক যোগ্য ও জনহিতৈষী অভিভাবক বেছে নেওয়ার।