✒️দ্বীপ চন্দ্র সরকার

রূপালী নদীর শান্ত ধারা,
সবুজ ঘাসে মায়ার ইশারা।
মুক্তাগাছার মণ্ডার ঘ্রাণ,
স্মৃতির শহর জুড়ায় প্রাণ।

​গোধূলি বেলায় বাউল সুর,
ইতিহাস কাঁপে বহুদূর।
জয়নুল আবেদিনের তুলির টান,
শিল্পের ছোঁয়ায় অমর এ গান।

​পুরোনো সেই সার্কিট হাউস,
ইতিহাসেরই সাক্ষী সাবলীল হাউস।
শশীকান্তের রাজবাড়ির ঐশ্বর্য,
ময়মনসিংহের আভিজাত্যের সূর্য।

​ব্রহ্মপুত্র আগলে রয়,
নতুন স্বপ্নে সাজিয়ে জয়।
আকাশ চিরে মেঘের ভেলা,
শহর জুড়ে হাসির মেলা।

​নদীর বাঁকে নৌকার গান,
শান্ত হাওয়া জুড়ায় প্রাণ।
নটর ডেম আর আনন্দ মোহন,
শিক্ষার আলোয় জাগে এ মন।

​মহা কবির পদধূলিতে ধন্য,
রচেছে তারা শিল্পের অরণ্য।
পুরোনো পথ দেয় হাতছানি,
ভালোবাসায় আজও তোমায় জানি।

​আমার শহর, আমারই দান,
ময়মনসিংহ ছন্দময় জয়গান।
বুকের ভেতর ভালোবাসার নীড়,
ব্রহ্মপুত্রই আমার আপন তীর।