বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে যখন এফডিসিতে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, তখন নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন চলচ্চিত্র খল অভিনেতা আমি জাদু আজাদ। এবার তিনি শিবা শানু-জয় চৌধুরী পরিষদ থেকে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যে নিজের প্রার্থিতার পোস্টার প্রকাশ করেছেন এই খল অভিনেতা।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, শিল্পী সমিতির সদস্যদের কাছে ভোট ও সমর্থন চেয়েছেন জাদু আজাদ। সেখানে তিনি শিল্পীদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পোস্টারের স্লোগানে শিল্পী সমাজের ঐক্য, ভালোবাসা ও সম্মানের বার্তাও তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে খল অভিনেতা জাদু আজাদ ‘শিবা সানু-জয় চৌধুরী’ প্যানেল থেকে কোষাধ্যক্ষ বা অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন。

আগামী ৩ জুলাই এফডিসিতে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তিনি পূর্ণ প্যানেলে নির্বাচন করছেন। তার প্যানেলের সভাপতি প্রার্থী শিবা সানু এবং সাধারণ সম্পাদক প্রার্থী জয় চৌধুরী। অন্যদিকে, তাদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে আরমান-মুক্তা প্যানেল।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।