ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক বলেন, ফেনীতে অনলাইন মিডিয়ার সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেগুলোর যথাযথ অনুমোদন বা নিবন্ধন আছে কিনা তা নিয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।

শনিবার রাতে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে সাপ্তাহিক ‘ভোরের ফেনী’ পত্রিকার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘ভোরের ফেনী’ পত্রিকাটির কাছে প্রত্যাশা-এটি স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সরকারের ইতিবাচক উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিকভাবে তুলে ধরবে। পাশাপাশি শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবাদিকতার ক্ষেত্রে যেসব নেতিবাচক চর্চার কথা মাঝে মাঝে শোনা যায়, ‘ভোরের ফেনী’ সে সমস্ত বিতর্ক থেকে দূরে থেকে বস্তুনিষ্ঠতা বজায় রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

দৈনিক ফেনীর সময় সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম. ফয়সাল এবং দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ড্যাবের জেলা সেক্রেটারি ডা. আবদুল্লাহ আল মামুন, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও ইয়াকুব নবী।

এছাড়াও হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত এবং জনতার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়াসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোরের ফেনী সম্পাদক আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিক মামুনুর রশীদ, রবিউল হক রবি, যতন মজুমদার, রফিকুল ইসলাম, জমির উদ্দিন বেগ, আরিফুল আমিন রিজভী, নজির আহমদ রতন, আলী হায়দার মানিক, শাহজালাল ভূইয়া, সিদ্দিক আল মামুন, আবদুল্লাহ আল মামুন, শফিউল্লাহ রিপন, তোফায়েল আহম্মদ নিলয় ও মুহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।